ডীপ ইকোলজি ফাউন্ডেশনের নতুন কমিটি

০৮ আগস্ট ২০২১, ০৪:২৪ PM
ডীপ ইকোলজি ফাউন্ডেশনের নতুন কমিটি

ডীপ ইকোলজি ফাউন্ডেশনের নতুন কমিটি © টিডিসি ফটো

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সভাপতি মনোনিত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শুভ শর্মাকে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি মো. সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা আজাদ, সাংগঠনিক সম্পাদক ইফতিকার মাহমুদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক খন্দকার নেওয়াজ মোহাম্মদ শারাফত, প্রচার সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া, কোষাধ্যক্ষ তামান্না বিনতে ফারুক, যুগ্ম কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা (প্লাবন), দপ্তর সম্পাদক আনিকা ইসলাম বিন্তি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আপন সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তামান্না ইসরাত মীম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহিন খন্দকার, নওশিন বিনতে আজিজ, তাবাসসুম নাম্নী সংগঠনটির উপদেষ্টা মনোনিত করা হয়েছে যথাক্রমে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, বিশিষ্ট বণ্যপ্রাণী গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, পাখি গবেষক ও প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. কামরুল হাসান, দর্শন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো শওকত হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, আকিজ ওয়াইল্ডলাইফ ফার্ম লি.-এর ইনচার্জ আদনান আজাদ আসিফ, বেঙ্গল ডিসকভারের বন্যপ্রাণী সাংবাদিক আমিনুল ইসলাম মিঠু ও বাংলানিউজ২৪.কমের সিনিয়র করেসপনডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।

ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার দুই বছরে সংগঠনটি নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। সারাদেশে শত শত স্বেচ্ছাসেবী গড়ে তুলতে পেরেছে এবং তাদের মাধ্যমে কয়েক হাজার বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করতে পেরেছে।’

পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জান…
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬
দুপুরের খাবারের পর কোন অভ্যাস উপকারী, কোনটি ক্ষতিকর?
  • ১৮ আগস্ট ২০২৬