ঢাবির ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই

০৮ আগস্ট ২০২১, ০৯:৩২ AM
অধ্যাপক নাজমা চৌধুরী

অধ্যাপক নাজমা চৌধুরী © সংগৃহীত

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৮ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

তার সম্পাদিত বই উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পুরস্কৃত হয়।

নাজমা চৌধুরী ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তাকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। ২০০৮ সালে তিনি ভূষিত হন একুশে পদকে।

ডিজাইন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেবে ওয়ালটন
  • ১৮ আগস্ট ২০২৬
সরকারি চাকরি নিয়ে যে সতর্কবার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় 
  • ১৮ আগস্ট ২০২৬
ইবির বিবিএ অনুষদে তালা দিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা
  • ১৮ আগস্ট ২০২৬
‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬