জাবিতে সামাজিক সংগঠন তরী’র নতুন কমিটি

০৭ আগস্ট ২০২১, ০৫:৩৬ PM

© টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তরী'র নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (৭ আগস্ট) অনলাইন অনুষ্ঠিত এক মিটিংয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক বশির আহমেদ ৩২ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন, লোক-প্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের ছাত্র আস সাদিক মিতুল ও সাধারণ সম্পাদক হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রিফাত।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে ৫ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, আবু আজাদ সরকার (ইতিহাস-৪৫), শাহিদা আক্তার (ইতিহাস -৪৫), সেতারা আক্তার (আন্তর্জাতিক সম্পর্ক -৪৫), মিনহাজুল ইসলাম হৃদয় ( পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স -৪৫) ও ইশরাত জাহান ( গণিত-৪৫)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৯ জনের মধ্যে রয়েছেন ইয়াসির আরাফাত রাজু ( গণিত-৪৬) , সাবিকুন্নাহার মৌ (প্রত্নতত্ত্ব -৪৬), শাহী ফারজানা সিমি (দর্শন -৪৬), কুদরত-ই-ইলাহী (ইংরেজি -৪৬) , শামীমা শারমিন ( ভূগোল ও পরিবেশ-৪৬) তানজিলা আক্তার আখি (নৃবিজ্ঞান-৪৬), জাফরিন সুলতানা জেনী (নৃবিজ্ঞান-৪৬), সুজিত দেবনাথ (নৃবিজ্ঞান-৪৬) এবং শফিকুল ইসলাম (গণিত-৪৬)

কমিটিতে অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে যুগ্মভাবে জহিরুল ইসলাম ও আবিদা নাসরিন শিল্পী, কোষাধ্যক্ষ পদে নুসরাত জাহান আলো, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে সাগর কুমার বর্ম্মন, দপ্তর সম্পাদক পদে শাকিল আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ফাইজা শেহরিন, ক্রীড়া সম্পাদক পদে শিমুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক পদে রওশন আরা লাকী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে তনিমা আক্তার আখি, কার্যকরী সদস্য হিসেবে রায়হানা মৃধা, আফসানা শিথী, অনিকা শিথী, আয়েশা বৃষ্টি এবং মোসাদ্দেক হোসেন মুরাদ এর নাম ঘোষণা করা হয়।

এছাড়াও তরীর উপদেষ্টা ও সরকার রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজেদুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম ও তরী'র প্রতিষ্ঠা শরফুদ্দিন আবু ইউসুফ শান্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিজাইন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেবে ওয়ালটন
  • ১৮ আগস্ট ২০২৬
সরকারি চাকরি নিয়ে যে সতর্কবার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় 
  • ১৮ আগস্ট ২০২৬
ইবির বিবিএ অনুষদে তালা দিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা
  • ১৮ আগস্ট ২০২৬
‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬