ঢাবির তরুণ লেখক ফোরামের নেতৃত্বে ফারাবী-আমজাদ

০৬ আগস্ট ২০২১, ০৯:৪০ PM
ঢাবির তরুণ লেখক ফোরামের নেতৃত্বে ফারাবী-আমজাদ

ঢাবির তরুণ লেখক ফোরামের নেতৃত্বে ফারাবী-আমজাদ © টিডিসি ফটো

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সংগঠনের সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২১-২২ কার্যবর্ষের জন্য সাইফুল্লাহ মানছুর ফারাবীকে সভাপতি এবং আমজাদ হোসেন হৃদয়কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। সাইফুল্লাহ মানছুর ফারাবী এর আগে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং আমজাদ হোসেন হৃদয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

নব-নির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬
এবার এক ধাপেই শেষ হবে কলেজে ভর্তি আবেদন, থাকছে না মাইগ্রেশন
  • ১৯ আগস্ট ২০২৬
ইবিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি …
  • ১৯ আগস্ট ২০২৬