করোনা উপসর্গ নিয়ে চবি ছাত্রীর মৃত্যু

৩০ জুলাই ২০২১, ০৮:২৮ AM
তানজিদা মোরশেদ ও চবি লোগো

তানজিদা মোরশেদ ও চবি লোগো © ফাইল ফটো

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ছাত্রীর নাম তানজিদা মোরশেদ। তিনি চবির ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তানজিদা মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

তানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী মো. শওকত আলী। তিনি জানান, ঈদের দুই/একদিন আগে থেকেই তানজিদার জ্বর ও কাশি ছিল। গত সোমবার তা বেড়ে যাওয়ায় বুধবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

জানা গেছে, তানজিদার গ্রামের বাড়ি রাজশাহীতে। তবে পরিবার নিয়ে তিনি চট্টগ্রাম হালিশহরে বসবাস করতেন। পড়ালেখার পাশাপাশি তানজিদা একটি স্কুলে শিক্ষকতাও করতেন। সম্প্রতি তার বাবা মারা গেছেন।

৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের
  • ১৮ আগস্ট ২০২৬
পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জান…
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬