জাবিতে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

২৮ জুলাই ২০২১, ০৮:৫৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ই-বিজনেস অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের (ইইসি) আয়োজনে তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি নেসলে বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়।

বুধবার (২৮ জুলাই) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসলের জ্যেষ্ঠ গ্রাহক ব্যবস্থাপক জাকিয়া জেরিন ও গ্রাহক কর্মসেবা বিপণন কার্যনির্বাহক শামিনা চৌধুরি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নেসলের ব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগ নির্বাহী (বিপণন) জয় প্রিন্স রোজারিও।

দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন ই-বিজনেস অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের সভাপতি মুনিরা ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মুয়াম্মার শাহরিয়ার।

এরপর অতিথিরা ই-কমার্স এবং বিপণন ব্যবস্থাপনার উপর আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬