২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ক্লাস ছুটি ৮৭ দিন

২৬ জুলাই ২০২১, ০৬:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের (জুলাই ১-জুন ৩০) নতুন ছুটির তালিকা প্রণয়ন করেছে কর্তৃপক্ষ। এতে ক্লাস ছুটি থাকছে ৮৭ দিন আর বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি ২৫ দিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিভিন্ন দফতরে পাঠানো ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এ তালিকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন করা হয়।

ছুটির তালিকায় দেখা গেছে, ঈদুল আজহা (৮দিন), দুর্গাপূজা, শরৎকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে (১০দিন), শীতকালীন ছুটি (১৭ দিন) ও ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাকি ছুটিগুলো ১ দিন করে।

বিশ্লেষণে দেখা গেছে, গত তিন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় তেমন পরিবর্তন হয়নি। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৮৮, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৮৬ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে ৮৭ দিন ক্লাস ছুটি রাখা হয়েছে।

দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর…
  • ১৮ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাছে ৭ দিন সময় চাইল এনটিআরসিএ
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রক্টরিয়াল টিম-শিক্ষার…
  • ১৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদন, কোন বোর…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ…
  • ১৮ আগস্ট ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে ব…
  • ১৮ আগস্ট ২০২৬