টিকা নিয়েও করোনায় আক্রান্ত জাবির রেজিস্ট্রার

২৫ জুলাই ২০২১, ০৯:৩২ AM
জাবি রেজিস্ট্রার রহিমা কানিজ

জাবি রেজিস্ট্রার রহিমা কানিজ © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ড. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে তিনি মার্চের প্রথম সপ্তাহেই করোনা টিকা নিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মোহাম্মদ আলীকে সাময়িক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। ২৩ জুলাই থেকে রহিমা কানিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, রেজিস্ট্রার রহিমা কানিজ ছাড়াও তার স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (শনিবার) দুজনেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।

নজরুল আরও জানান, তিনি (রেজিস্ট্রার রহিমা কানিজ) এখন আগের চেয়ে ভালো আছেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬