জন্ডিসে আক্রান্ত হয়ে রাবি ছাত্রের মৃত্যু

০৯ জুলাই ২০২১, ০২:৫১ PM
রুবেল আহমেদ ও রাবি লোগো

রুবেল আহমেদ ও রাবি লোগো © সংগৃহীত

জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রুবেল আহমেদ (২৩) নামে এক ছাত্র মারা গেছেন। আজ শুক্রবার (৯ জুলাই) সকালে রাজধানীর পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ মারা যান। 

রুবেল আহমেদ মন্ডল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামের জুরান আলী মন্ডলের ছেলে। রুবেল বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

জানা যায়, রুবেল কিছুদিন আগে বান্দরবান-খাগড়াছড়ি বেড়াতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। সেখান থেকে আসার পর জন্ডিস ধরা পড়ে তার। একই সঙ্গে কিডনি ও ফুসফুস আক্রান্ত হয়। প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে আবার ল্যাবএইডে এবং সর্বশেষ পপুলার হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। 

রাবির অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, রুবেলের মৃত্যুতে বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল। তার অকাল মৃত্যুতে রাবির অর্থনীতি বিভাগ শোক প্রকাশ করছে। 

বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬