ঢাবিতে মাদক সেবনরত অবস্থায় তরুণীসহ আটক ৪

০৭ জুলাই ২০২১, ১১:১৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন বহিরাগতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেব কুমার (২২), একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসকিন (২৪), ইয়াসিন আরাফাত (২৬) ও কহিনুর (২৫)।

আটকের পর প্রক্টরিয়াল টিমের তত্ত্বাবধানে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী ও শাহবাগ থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেডিকেল সেন্টারের সামনে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের মাদকের বিরুদ্ধে যে ধারাবাহিক অভিযান, এরই অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে।

বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬