জাবিতে যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি পুনর্গঠন

০৭ জুলাই ২০২১, ১১:০৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি (Complaint Committee) পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইকোর্টের নির্দেশে গত ২৬ জুলাই, ২০২১ এ গঠিত যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির (Complaint Committee) সদস্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হারুনুর রশিদ কমিটি থেকে অব্যাহতির আবেদন জানান। তার প্রেক্ষিতে অধ্যাপক ড. হারুনুর রশিদকে অব্যাহতি দিয়ে নতুন করে এ কমিটি পুনর্গঠন করা হলো।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের অধ্যাপক সেলিনা পারভীন, জাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা, ঢাবির নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন, জাবির আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক ইশিতা আখতার।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬