শতবর্ষে স্মারক ডাকটিকিট প্রকাশে অত্যন্ত আনন্দিত ঢাবি: ভিসি

০৫ জুলাই ২০২১, ০৩:১০ PM
শতবর্ষে ঢাবি

শতবর্ষে ঢাবি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ১ জুলাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মন্ত্রণালয়ের সচিব মো. আফজাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সন্তান, তথ্য-প্রযুক্তিবিদ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির ঐতিহাসিক দিবসটিকে স্মরণীয় করে রাখতে ঐদিন এ সংক্রান্ত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেছেন জেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মোস্তাফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অকৃত্রিম শ্রদ্ধা, মমত্ববোধ ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেজন্য বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত ও অনুপ্রাণিত।

উল্লেখ্য, আজ সোমবার (৫ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূতির স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব সেবাস্টিন রেমা ।

মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দে…
  • ০৫ এপ্রিল ২০২৬
মাদ্রাসার সনদে ঢাবি, নটর ডেমে জাবি—একই সঙ্গে দুই বিশ্ববিদ্য…
  • ০৫ এপ্রিল ২০২৬