জাবি ছাত্র নিখোঁজের ১১ দিন, সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন

০৪ জুলাই ২০২১, ০৫:২২ PM
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা © সংগৃহীত

নিখোঁজের ১১ দিন পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধান মেলেনি। তার সন্ধান চেয়ে আজ রবিবার (৪ জুলাই) বরগুনায় সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। এসময় তার সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান তারা।

জাহিদ হাসান রাজু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে।

পরীক্ষা শেষে রাজু ঢাকার মিরপুর ডি ব্লকের ৬ নম্বর সেকশনে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকছিলেন। ২৪ জুন রাতে এশার নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি। তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

বরগুনা প্রেস ক্লাবে রাজুর মা আকলিমা বেগম, স্ত্রী হাফসা আক্তারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে রাজুর মা আকলিমা বেগম বলেন, রাজু কখনও কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। পাঁচ ওয়াক্ত নামাজ আর পড়াশোনার বাইরে তেমন একটা চলাচলও তার ছিল না।

অপহরণের পর একাধিক মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। একটি প্রতারকচক্র বিকাশের মাধ্যমে  টাকাও নিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

আকলিমা বেগম বলেন, ছেলের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহীনির বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি, দেখা করেছি অনেকের সাথে। আজ ১১ দিন হলেও আমার সন্তানের সন্ধান কেউ দিতে পারেনি। এসময় ছেলের সন্ধান চেয়ে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

রাজুর নিখোঁজের পর গত ২৬ জুন ঢাকার পল্লবী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তার মা আকলিমা।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬