বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে রাবি

০৪ জুলাই ২০২১, ০৪:২৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস © ফাইল ছবি

স্থগিত পরীক্ষাসমূহ দিতে এসে চলমান লকডাউনে আটকা পরা শিক্ষার্থীদের নিজস্ব বাসে করে বাড়িতে পৌঁছে দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রবিবার (৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্ষেত্রে বাড়িতে ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে সশরীরে এসে নিজস্ব তথ্যাদি তালিকাভুক্ত করতে হবে। তালিকার উপর ভিত্তি করে কোন রুটে কতটি বাস প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নির্ধারণ করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে এসে চলমান লকডাউনে আটকা পড়েছেন, আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক। বাড়িতে পৌঁছে দেওয়ার সার্বিক বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব।

তিনি বলেন, আলোচনা শেষে শিক্ষার্থীদের নিকট তালিকা চাওয়া হবে। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। আমরা ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবো।

এর আগে, চলতি মাসের গত ৩ জুন এক ভার্চুয়াল মিটিংয়ে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষাগুলো ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে শুরু করতে প্রতিটি বিভাগকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে আটকে থাকা পরীক্ষাগুলো নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগের একাডেমিক কমিটি। পরীক্ষার তারিখ ঘোষণার ফলে অনেক শিক্ষার্থী রাজশাহীতে চলে আসে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতিতে চলমান লকডাউন দিনে দিনে বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফেরা নিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
  • ১৮ আগস্ট ২০২৬
‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’— প্রভোস্টের পদত্যাগ…
  • ১৮ আগস্ট ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কা…
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ১৮ আগস্ট ২০২৬
১৮তম সুপারিশ বঞ্চিতদের নিয়ে যে সিদ্ধান্ত হলো
  • ১৮ আগস্ট ২০২৬