শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রোববার নাগরিক সমাবেশ

২৯ মে ২০২১, ০৭:১৯ PM
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে সড়কে ক্লাস নিচ্ছেন এক শিক্ষক

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে সড়কে ক্লাস নিচ্ছেন এক শিক্ষক © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নাগরিক সংহতি সমাবেশের আয়োজন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামকাল রবিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দাবিতে এ কর্মসূচি সারাদেশে পালিত হবে।

আজ শনিবার (২৯ মে) ‘অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান এ তথ্য জানান।

মশিউর রহমান বলেন, সারাদেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। কারণ শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কেউই শিক্ষার্থীদের চাহিদা বুঝতে পারেনি। প্রতিবারের মতো তারা এবারও শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন। আমরা এটা মেনে নেব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

পড়ুন: রাস্তায় শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

তিনি বলেন, চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার (৩০ মে) শাহবাগে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করব। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই কর্মসূচি পালিত হবে। এছাড়া একই স্থানে নাগরিক সংহতি সমাবেশও অনুষ্ঠিত হবে। শাহবাগ ছাড়াও দেশব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বেশ কয়েকদিন থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীদের একাংশ। সারাদেশের মত রাজধানী ঢাকার প্রেসক্লাবে মানববন্ধন, শাহবাগে বিক্ষোভ সমাবেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬
মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা স্…
  • ১৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু
  • ১৪ এপ্রিল ২০২৬
বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • ১৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দিবে হোন্ডা, আবেদন শেষ ২৪ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
করোনার ভ্যাকসিনের কারণে ওয়ার্নের মৃত্যু—দাবি ছেলের
  • ১৪ এপ্রিল ২০২৬