রাস্তায় শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

সড়কের উপর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এক শিক্ষক

সড়কের উপর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এক শিক্ষক © টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সড়কের উপর প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়েছে। এতে ‘দুই একে তিন, দুই দুগুণে পাঁচ, আট দুগুণে সতের’- দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদের অংশ হিসাবে রাজশাহী মহানগরীতে এক প্রতীকী ক্লাসে দুইয়ের নামতা এভাবেই ভুল করে পাঠ করেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে হওয়া চলমান আন্দোলনের অংশ হিসাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতীকী এই ক্লাসে একজন শিক্ষার্থী দুই-এর নামতা পড়েন ও শিশুকালে স্কুলের মতো উপস্থিত শিক্ষার্থীদেরও পড়ান। পরে মো. জাকারিয়া নামে একজন শিক্ষার্থী সেই নামতা রাবি অধ্যাপককে শোনান এবং দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদ হিসেবে ভুল করে পড়েন। পরে অন্য শিক্ষার্থীরা হাত উঁচিয়ে প্রতীকী বাঁধা দেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। জান্নাতুল সাবিরার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে নির্ধারিত বিষয়বস্তু ‘সমসাময়িক বাংলাদেশ ও শিক্ষা পরিস্থিতি’ উপর ক্লাস নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ।

পড়ুন: ১ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আলটিমেটাম

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ক্লাসে উপস্থিত ছিলেন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সাংবাদিক আমানুল্লাহ আমান, ছাত্রনেতা তামিম শিরাজী, আব্দুর রহমান নাবিল প্রমুখ।

দ্রুতই কার্যকরী পদক্ষেপের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়ে রাবি অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, এভাবে দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরমভাবে বিষন্নতায় ভুগছে। প্রতিনিয়ত তারা মানসিক পীড়ার মুখোমুখি হচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। ফলে শিক্ষার আলো পেয়ে শিক্ষার্থীরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে বলেও মনে করেন তিনি।

এসময় কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকি ওয়াসিফ, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, শিরোইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence