ঢাবিতে বঙ্গমাতা গবেষণা সেন্টার প্রতিষ্ঠার আহবান ভিসির

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৭ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে একটি গবেষণা সেন্টার প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আহবান জানিয়েছেন।

মুজিববর্ষ উপলক্ষ্যে রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জেন্ডার শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই আহবান জানান।

বিভাগীয় চেয়ারপার্সন ড. সানজীদা আখতারের সভাপতিত্বে ওয়েবিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-পুরুষের অংশগ্রহণে সমতা ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গড়তে চেয়েছিলেন, যা আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল দর্শন। মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এ ব্যাপারে সর্বদা বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা ও উৎসাহ জুগিয়েছেন।

সমাজ, সভ্যতা ও নারীর অগ্রগতির স্বার্থে বঙ্গমাতাকে গভীরভাবে মূল্যায়ন ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি গবেষণা সেন্টার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার চিন্তা-ভাবনা ও দর্শন ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন, মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে লিঙ্গ বৈষম্য নিরসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের দর্শন ও চিন্তা-ভাবনা অধ্যয়নের লক্ষ্যে বঙ্গমাতার নামে একটি গবেষণা সেন্টার প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতি এই আহবান জানান তিনি।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬