গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন

২০ অক্টোবর ২০২৬, ১১:২২ AM
নারীর হাতে তুলে দেওয়া হচ্ছে সেলাই মেশিন

নারীর হাতে তুলে দেওয়া হচ্ছে সেলাই মেশিন © সংগৃহীত

দরিদ্র, অসচ্ছল ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গাজীপুরে সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৭৩ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আয় বৃদ্ধির মাধ্যমে পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছর এ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক দরিদ্র, দুস্থ ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

জেলা পরিষদের এ উদ্যোগকে নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গ্রিল কেটে বাসায় চুরি, পূর্ব অভিজ্ঞতায় থানায় যেতে ‘অরুচি’ র…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টারভিউতে নিজের ‘শক্তি ও দুর্বলতা’ সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ…
  • ২০ অক্টোবর ২০২৬
গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
  • ২০ অক্টোবর ২০২৬