রাবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪২ PM

© টিডিসি ফটো

আগামী ৭ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে প্রাথমিক এ আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। তিন ইউনিট থেকে চূড়ান্তভাবে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপাচার্য জানান, অনলাইনে প্রাথমিক আবেদন মার্চের ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত। এরপর বাছাই শেষে চূড়ান্ত আবেদন মার্চের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত। এবার তিন ইউনিটে (এ, বি ও সি) ৪৫ হাজার করে মোট পরীক্ষা দিতে পারবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬