চবির বন্ধ হলে থাকছে শিক্ষার্থীরা, ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫১ PM
চবির বন্ধ হলে থাকছে শিক্ষার্থীরা, ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ

চবির বন্ধ হলে থাকছে শিক্ষার্থীরা, ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ © টিডিসি ফটো

আবাসিক হল বন্ধ থাকার পরও ‘অবৈধভাবে কেউ থাকছে’ এমন অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের পাঁচটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ করা হয়।

আবাসিক হল পাঁচটি হলো- শাহজালাল হল, শাহ্ আমানত হল, এ এফ রহমান হল, আলাওল হল ও সোহ্‌রাওয়ার্দী হল। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এসময় দুইটি আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করা ২৩ শিক্ষার্থীর সন্ধান পায় প্রক্টরিয়াল বডি। পরে তাদের পরিচয়পত্র জব্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, পুলিশের সহায়তায় আমরা ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাঁচটি আবাসিক হলে নিয়মিত তল্লাশি চালিয়েছি। এসময় স্যার এ এফ রহমান হলে ২০ জন ও আলাওল হলে অবৈধভাবে অবস্থান করা তিন শিক্ষার্থীকে পাই। আমরা তাদের পরিচয়পত্র জব্দ করে প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলেছি।

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জবির বৈশাখ উদ্‌যাপনে অংশ নিচ্ছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানও
  • ০৭ এপ্রিল ২০২৬
৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাইক কাণ্ডে সাময়িকভাবে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close