অধ্যাপনা জীবনের দুই যুগে ড. হাসনাত

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২০ PM
অধ্যাপক ড. হাছানাত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়টি শিক্ষক-শিক্ষার্থীরা

অধ্যাপক ড. হাছানাত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়টি শিক্ষক-শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হাছানাত আলীর অধ্যাপনা জীবনের ২৫ বছর উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৬ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে এই মিলনমেলার উদ্বোধন করা হয়।

এসময় ভার্চুয়ালী শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্খিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক ড. হাছানাতের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন সময়ের স্মৃতি রোমন্থন করেন টিএমএসএসের প্রধান নির্বাহী অধ্যাপক ড. হোসনে আরা বেগম, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার সাফায়েত হোসেন, পুন্ড ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য আ ন ম রেজাউল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অধ্যাপক হাছানাত একজন চমৎকার মানুষ। তার সাথে চলতে পেরে আমরা গর্বিত। উত্থান-পতনের মধ্যে দিয়ে জীবনের শুরুটা হলেও দমে যাননি তিনি। তাছাড়া পারিবারিক জীবনেও সুখী তিনি। এই গুণি অধ্যাপকের ভবিষ্যত জীবনে মঙ্গল ও দীর্ঘায়ূ কামনা করেন তারা।

অনুষ্ঠানের সমাপনিতে অধ্যাপক হাছানাত বলেন, কোভিড জয় করে আমার শিক্ষার্থীরা দিনটিকে স্মরণ করছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে এটি আমার জন্য একটি বড় অর্জন। ভালো শিক্ষক হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার শিক্ষার্থীরা ভালো পেশাজীবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবে এমনটাই প্রত্যাশা করি।

২৫ বছর আগে ৬ ফেব্রুয়ারি অধ্যাপক হাছানাত আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টিতে প্রথম স্থান অর্জন করে চ্যান্সেলর স্বর্ণপদক অর্জন করেন।

তিনি ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) যোগদান করেন। ২০০৭ সালে প্রফেসর হাছানাত আলী ‘ইসপ্যাক্ট অব মাইক্রোক্রেডিট অন সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অব বাংলাদেশ: এ স্টাডি অন টিএমএসএস’ শিরোনামের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

একই বছর তিনি সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এছাড়া শিক্ষকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডসহ জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয়ে নিয়মিত লেখালেখি এবং টেলিভিশন আলোচনায় অংশগ্রহণ করে থাকেন অধ্যাপক হাছানাত আলী।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬