সিইউডিএসের নতুন সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সায়মা

০৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৪ PM
সিইউডিএস’র বার্ষিক সাধারণ সভা

সিইউডিএস’র বার্ষিক সাধারণ সভা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) চবির চারুকলা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির ২২তম কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল আস্আদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মরিয়ম জাহান সায়মা। এ অনুষ্ঠানে ২১তম কমিটির বিদায় ও ২২তম কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সভাপতিত্ব করেন সিইউডিএসের মডারেটর এবং চবির আইন অনুষদের ডিন এবিএম আবু নোমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, চট্টগ্রামের জেলা প্রশাসক মুহাম্মদ মুমিনুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক বদিউল আলম।

নব-নির্বাচিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন যুগ্ম সম্পাদক মো. হাসিব খান, সাংগঠনিক সম্পাদক নাকিব বিন ইসলাম ও জান্নাতুল নাইম পৃথা, অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম ইমন, ইভেন্ট এন্ড লজিস্টিক সেক্রেটারি অর্জন ত্রিপুরা, গবেষণা এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক আলিফ আল হায়দার, জনসংযোগ সম্পাদক সারাহ বিনতে চৌধুরী, মিডিয়া সেক্রেটারি নুজহাত ইয়াসমিন নিহা, মেম্বার এন্ড আউটরিচ সেক্রেটারি জসিং মারমা।

এছাড়া প্রচার এবং প্রকাশনা সম্পাদক অমিত হাসান বিপুল, বাংলা বির্তক সম্পাদক মুহাম্মদ বখতিয়ার, ইংরেজি বির্তক সম্পাদক সৈয়দ শাহরিয়ার রহমান, দপ্তর সম্পাদক মোহাইমিন চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার পুতুল, অনলাইন প্রমোশোন সেক্রেটারি সুমাইয়া ইসলাম, ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান শুভ, সহ-প্রচার এবং প্রকাশনা সম্পাদক আহমেদ মোত্তাকি ওয়াসিফ, সহ-গবেষণা এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক আনিকা তাহসিন হক কথা, এসোসিয়েট মিডিয়া সেক্রেটারি সুপ্তা দাস ও সহ-দপ্তর সম্পাদক আবদুল মুকিত আরব।

কমিটি ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানে সিইউডিএসের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বির্তক প্রতিবেদন প্রকাশ করা হয়। সারা বছর সংগঠনটি সর্বমোট ছয়টি চ্যাম্পিয়নশীপ এবং সাতটি রানার্সআপ শিরোপা জেতার গৌরব অর্জন করে। এছাড়া দুটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের একটিতে রানারআপ এবং অন্যটিতে ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬