ঢাবির জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ অধ্যাপক তসলিম সাজ্জাদ আর নেই

২৭ জানুয়ারি ২০২১, ১২:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক ছিলেন একজন জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ ও গবেষক। বিভাগীয় শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

অসময়ে তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের এক অপূরণীয় ক্ষতি সাধিত হল উল্লেখ করে তিনি বলেন, ‘পরিসংখ্যান শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য গুণী এই পরিসংখ্যানবিদ স্মরণীয় হয়ে থাকবেন। অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের পিতা অধ্যাপক শাহাদাৎ আলি মল্লিকও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট পরিসংখ্যানবিদ।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬