ছাত্রদলের সেই কেন্দ্রীয় নেতাকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ PM
ছাত্রদলের সেই কেন্দ্রীয় নেতাকে (ছবিতে সর্ব বামে) কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

ছাত্রদলের সেই কেন্দ্রীয় নেতাকে (ছবিতে সর্ব বামে) কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

বিএনপি ক্ষমতায় আসার ৮ মাস পরও দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি সালাম দেওয়ার সুযোগ পাননি বলে দাবি করে প্রশ্ন তুলেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীকে একটি সালাম দেওয়ার যোগ্যতাও কি আমাদের নেই?’

গত শনিবার (১৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ আইডিকে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন তিনি। পরে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘প্রধানমন্ত্রীকে একটি সালাম দেওয়ার যোগ্যতাও কি আমাদের নেই, প্রশ্ন ছাত্রদলের কেন্দ্রীয় নেতার’ শীর্ষক এক প্রতিবেদনও প্রকাশিত হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে একটি সালাম দেওয়ার যোগ্যতাও কি আমাদের নেই, প্রশ্ন ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

এদিকে, এই পোস্টের দুদিনের মাথায় ছাত্রদলের সেই কেন্দ্রীয় নেতাকে কাছে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেন ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল ফিরোজ।

এর আগে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা (প্রধানমন্ত্রীর কার্যালয়) আব্দুস সাত্তার পাটোয়ারী ইব্রাহিম খলিল ফিরোজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানান।

জানা যায়, গত শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তার ত্যাগ-তিতিক্ষা ও ইতিহাস তুলে ধরেন। একই সাথে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন।

পরবর্তীতে দ্য ডেইলি ক্যাম্পাসহ বিভিন্ন গণমাধ্যমে তার পোস্টটি আলোচনায় আসলে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী এই ছাত্রনেতাকে কাছে ডেকে নেন এবং সান্ত্বনা প্রদান করেন বলে জানা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি দিয়ে ছাত্রদলের এই নেতা এক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ অবশেষে আমার মনের ইচ্ছে পূরণ করেছে। নিশ্চয়ই আল্লাহ সামনে ভালো কিছু রেখেছেন। সবাই দোয়ায় রাখবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950