আমরণ অনশনে অসুস্থ সাত কলেজের ৪ শিক্ষার্থী

২৪ জানুয়ারি ২০২১, ০৭:৪১ PM
আন্দোলনস্থলে অসুস্থ এক শিক্ষার্থীকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে

আন্দোলনস্থলে অসুস্থ এক শিক্ষার্থীকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে © টিডিসি ফটো

তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের দাবিতে আমরণ অনশনে বসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সকাল থেকে এখন পর্যন্ত সাত কলেজের অন্তত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোন ধরণের যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ তাদের।

আন্দোলনে অসুস্থ হয়ে পড়া সাত কলেজের শিক্ষার্থীরা হলেন- সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা।তাদের সবাইকে আন্দোলনস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আন্দোলনে অংশ নেয়া কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগরে দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আতিক হাসান শুভ বলেন, সকাল থেকে এখন রাত পর্যন্ত দীর্ঘ আন্দোলনের ফলে আমাদের সহযোদ্ধারা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এরপরেও আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেন নি। আমরা আমাদের দাবি আদায় পর্যন্ত অনশন চালিয়ে যাবো।

এর আগে এদিন রবিবার সকাল ১১টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে অণশন শুরু করেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এখনো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। দীর্ঘ আন্দোলনের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগরে দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আতিক হাসান শুভ বলেন, আমরা আমাদের এ দাবি নিয়ে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা কোন সামধান পাচ্ছি না। তারা আশ্বাস দিয়েই আমাদেরকে বসিয়ে রেখেছেন। উপায় না পেয়ে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9