শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ কবি নজরুল কলেজ অধ্যক্ষ

২৪ জানুয়ারি ২০২১, ০৬:৫৩ PM
কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে অণশন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা

কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে অণশন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের দাবিতে আমরণ অনশনে বসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরুদ্ধ হয়ে পড়েছেন সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। অধ্যক্ষর সঙ্গে ক্যাম্পাসে অবরুদ্ধ আছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরারও।

আন্দোলনের মুখপাত্র কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাকিবুর রহমান বাপ্পি রবিবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সকাল থেকে আন্দোলন শুরু করেছি এখন রাত হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। দাবি না মানা পর্যন্ত আমাদের অনশন কর্মসূচী চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস থেকে কাউকে বের হতে দেয়া হবে না।

এর আগে আজ রবিবার সকাল ১১টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে অণশন শুরু করেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এখনো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আন্দোলনে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আন্দোলনস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগরে দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আতিক হাসান শুভ বলেন, আমরা আমাদের এ দাবি নিয়ে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা কোন সামধান পাচ্ছি না। তারা আশ্বাস দিয়েই আমাদেরকে বসিয়ে রেখেছেন। উপায় না পেয়ে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি।

ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9