৩ শিক্ষককে হত্যার হুমকি, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

১৭ জানুয়ারি ২০২১, ১০:২০ PM

© ফাইল ফটো

সম্প্রতি উড়োচিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষককে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যাণ্ড টেকনােলজি বিভাগের অধ্যাপক ড. মু. আলী আসগর, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতানুল ইসলাম টিপু এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে সম্প্রতি অজ্ঞাত মহল থেকে বেনামি চিঠিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এতে তারা ভীতসন্ত্রস্ত জীবনযাপন করছেন। এভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এতে বলা হয়, তিনজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়ায় ওই শিক্ষকরা ছাড়াও আমরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছি। হুমকিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কেউ কেউ আইনের আশ্রয় নিয়েছেন। তাদের পরিবারের সদস্যরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে নিজের পার্কিং করা গাড়ির নম্বর গোপনে কিছু বহিরাগত মোবাইলে ধারণ করার ঘটনায় হামলার শঙ্কায় মতিহার থানায় জিডি করেন অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু।

এছাড়া একই বছরের ০৭ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর দুই দফায় অধ্যাপক মু. আলী আসগরকে এবং ১৭ ডিসেম্বর অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে উড়োচিঠিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ফলে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

রাজধানীতে চিকিৎসককে অপহরণ, নির্জন জঙ্গলে গোঙানি শুনে উদ্ধার…
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ১ম রিলিজ স্লিপের মেধ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রীর সঙ্গে অনৈতিকতার অভিযোগ প্রমাণিত, সেই কলেজ শিক্ষককে …
  • ২০ আগস্ট ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬