চবি শিক্ষার্থীর বই ‘ভূত স্যার’র মোড়ক উন্মোচন

১৭ জানুয়ারি ২০২১, ০৮:২০ PM
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা © ফাইল ফটো

বইমেলা-২০২১ উপলক্ষে প্রকাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব এ রহমানের তৃতীয় বই ‘ভূত স্যার’র মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) চবি উপাচার্য সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস.এম. মনিরুল হাসান এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

অঅনুষ্ঠানে উপাচার্য বলেন, তোমাদের এসব কাজ আমাকে উৎসাহিত করে, আশা জাগায়। ভবিষ্যতেও এমন সৃজনশীল কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, সেটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শিশুসাহিত্য বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। সম্পূর্ণ চাররঙের অলংকরণ সমৃদ্ধ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। অলংকরণ করেছেন জয়ন্ত মালো।

উল্লেখ্য, মাহবুব এ রহমানের লেখালেখির হাতেখড়ি ছোটোবেলায়। এর আগে ‘ফুল পাখিদের মেলা’ ও ‘মুমু ও তার ফুলপরি বন্ধুরা’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে তার। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে রয়েছে তার সরব উপস্থিতি। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সংযুক্ত রয়েছেন সাংবাদিকতার সাথেও। এছাড়াও তিনি সাহিত্যের ছোটোকাগজ ‘রেলগাড়ি’ সম্পাদনা করছেন।

রাজধানীতে চিকিৎসককে অপহরণ, নির্জন জঙ্গলে গোঙানি শুনে উদ্ধার…
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ১ম রিলিজ স্লিপের মেধ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রীর সঙ্গে অনৈতিকতার অভিযোগ প্রমাণিত, সেই কলেজ শিক্ষককে …
  • ২০ আগস্ট ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬