গেটে ছাত্রলীগ ও চাকরি প্রত্যাশীদের তালা, অবরুদ্ধ উপাচার্য

১১ জানুয়ারি ২০২১, ১০:৫৫ PM
উপাচার্যেল বাসভবন তালাবদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও চাকরি প্রত্যাশীরা

উপাচার্যেল বাসভবন তালাবদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও চাকরি প্রত্যাশীরা © টিডিসি ফটো

চাকরির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ দুই উপ-উপাচার্য ও প্রক্টরকে উপাচার্যের বাসভবনে অবরুদ্ধ করে রেখেছেন চাকরি প্রত্যশী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাকরি প্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের বাসভবন তালাবদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে। বর্তমানে প্রায় ৩০ জন চাকরি প্রত্যাশী প্রার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন।

জানা গেছে, সোমবার অফিস চলাকালে জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে এডহক নিয়োগ দেয়। এর পর থেকে অন্যান্য চাকরি প্রার্থীরা সন্ধ্যার পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন। তারপর রাত সারে ৯টায় তালাবদ্ধ করেন।

তালাবদ্ধ উপাচার্যের বাসভনের সামনে চাকরি প্রত্যাশীদের অবস্থান

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমরা জানতে পেরেছি সব ধরনের নিয়োগ বাতিল রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও আজ এডহকে একজনের নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের কেন চাকরি হচ্ছে না। সেটি জানতেই নেতা-কর্মীরা গিয়েছিলেন।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একজন প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়ার জন্য একটি চিঠি আসে। যেহেতু নিয়োগে বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমি বিষয়টি সচিব জানিয়েছি। তিনি নিয়োগ দিতে বলেছেন।

ইতালিতে কনসার্টে গিয়ে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ…
  • ২০ আগস্ট ২০২৬
৩ জেলায় নতুন ডিসি
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত…
  • ২০ আগস্ট ২০২৬
স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ২০ আগস্ট ২০২৬
বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মা…
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে
  • ২০ আগস্ট ২০২৬