ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

০৯ জানুয়ারি ২০২১, ০২:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংগঠনটির সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংগঠনটির সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে।

আজ শনিবার দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা অতীব প্রয়োজন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ বিকাল ৩টা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হবে। আগামীকাল ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ নামে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে। ভাস্কর্যটি নির্মান করেছেন ভাস্কর রাশা ও উত্তম ঘোষ। এই ভাস্কর্যটি নির্মান করা হয়েছে গানমেটাল দিয়ে। এর ভিত্তি হবে ৫ ফুট আ ভাস্কর্যের উচ্চতা হবে ২.৫ ফুট।

মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাস্কর্য নির্মানের জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চেয়েছেন। তবে এই বিষয়ে কিছুই জানে না কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। এই রকম কোন অনুমোদন নেই।

প্রখ্যাত ফুটবলার শামসুজ্জোহা মারা গেছেন
  • ০৫ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর পাওয়া গেল ব্যাংক কর্মকর্তার মরদেহ
  • ০৫ মার্চ ২০২৬
ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ‘ধর্ষণচেষ্টা’, শিক্ষার্থীদের হাতে …
  • ০৫ মার্চ ২০২৬
এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি ইরানের
  • ০৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সীমান্তে কুর্দিদের স্থল হামলা শ…
  • ০৫ মার্চ ২০২৬
ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬