ছাত্রলীগ রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাবে: জয়

০৮ জানুয়ারি ২০২১, ০৮:২৩ PM
আল-নাহিয়ান খান জয়

আল-নাহিয়ান খান জয় © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিত পথে ছাত্রলীগের নেতাকর্মীরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াবে, তারা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাবে।

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের যে ইতিহাস সেই ইতিহাসের অংশ হিসেবে গত ৪ জানুয়ারি আমাদের অভিভাবক প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।

তিনি বলেন, এই ভার্চুয়াল ব্লাড ব্যাংকের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা রক্ত দান করবে, দেশের অসুস্থ রোগী জরুরি প্রয়োজনে উপকৃত হবে। আজকে এই ভার্চুয়াল ব্লড ব্যাংক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরো একধাপ এগিয়ে যাবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক শাহজালাল, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইতালিতে কনসার্টে গিয়ে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ…
  • ২০ আগস্ট ২০২৬
৩ জেলায় নতুন ডিসি
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত…
  • ২০ আগস্ট ২০২৬
স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ২০ আগস্ট ২০২৬
বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মা…
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে
  • ২০ আগস্ট ২০২৬