ঢাবির সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে: রাষ্ট্রদূত

০৬ জানুয়ারি ২০২১, ০৩:২১ PM
ঢাবি উপাচার্যের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরান।

বুধবার (৬ জানুয়ারি) সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার কো-অর্ডিনেটর ড. ইসমাইল গুনদৌদু, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন কার্যক্রম গ্রহণ করার ব্যাপারে মত বিনিময় করেন।

ঢাকা বিশ^বিদ্যালয় এবং তুরস্কের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, প্রাগৈতিহাসিককাল থেকেই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে তুর্কী ভাষা শিক্ষা গতিশীল করার লক্ষ্যে তুরস্ক থেকে ভিজিটিং প্রফেসর প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

এছাড়া, ঢাবি’র মাস্টার প্ল্যানের আওতায় গ্রীন ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের উন্নয়ন, আধুনিকায়ন ও সৌর শক্তি উৎপাদনের ক্ষেত্রে তুরস্কের সহযোগিতা কামনা করেন।

তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরান এসব ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে একটি চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদীর্ঘকাল ধরে বিদ্যমান রয়েছে।

এই সুসম্পর্ক আরও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা ও গবেষণার নতুন নতুন ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার আগ্রহ প্রকাশের জন্য তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরানকে আন্তরিক ধন্যবাদ জানান।

কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
  • ২০ আগস্ট ২০২৬