তন্বীর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ঢাবির

০৬ জানুয়ারি ২০২১, ০৯:৪৬ AM
ফাল্গুনী দাস তন্বী

ফাল্গুনী দাস তন্বী © ফাইল ফটো

ছাত্রলীগের সিনিয়র দুই নেত্রীর হাতে মারধরের শিকার সংগঠনটির আরেক জুনিয়র নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সদ্য সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হামলার পর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া চিঠির প্রতিক্রিয়ায় তন্বীর নিরাপত্তা নিশ্চিতের কথা জানান প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

ঢাবি প্রক্টর বলেন, তন্বী নিরাপত্তাবিষয়ক পত্রটি পেয়েছি। তাঁকে আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। চিঠি গ্রহণের পরপরই তন্বীকে কিছু জরুরি ফোন নম্বর দেওয়া হয়েছে। যেখান থেকে তাঁকে দ্রুত সহায়তা করা হবে।

এর আগে গত ২১ ডিসেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় ওই মারধরের ঘটনা ঘটে। মারধর করার অভিযোগ ওঠা দুই নেত্রী হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।

তন্বী বলেন, চিঠিতে আমি গত ২১ ডিসেম্বরের ঘটনাটি তুলে ধরেছি। আমাকে মারধর করা জিয়াসমিন ও বেনজীর ছাড়াও মারধরে সহযোগী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহজালালের নাম উল্লেখ করে জীবনের নিরাপত্তা চেয়েছি। প্রক্টর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার আগে প্রক্টরকে ঘটনাটি লিখিতভাবে অবহিত করার অংশ হিসেবেই এই চিঠি দিয়েছি।

ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, তন্বীর নিরাপত্তার জন্য দুজন সহকারী প্রক্টরের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে বলা হয়েছে। কোনো কিছু সন্দেহজনক মনে হলে আমাদের জানাতে বলেছি। শিক্ষার্থীদের কেউ জড়িত থাকলে আমরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) আমাদের মতো করে ব্যবস্থা নেব। আর বাইরের কেউ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরে মাঝামাঝি, বলছে স…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬