রাবির নামে অতিরিক্ত ফেসবুক পেজ মুছে ফেলতে অনুরোধ

০৫ জানুয়ারি ২০২১, ০৯:৫৪ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ফেসবুক পেজ ‘University Of Rajshahi’ ব্যাতীত একই নামে পরিচালিত ফেসবুক পেজ মুছে ফেলার অথবা নাম পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রশাসন পরিচালিত অফিসিয়াল পেজে পোস্টের মাধ্যমে অনুরোধ জানান বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।

তিনি জানান, অফিসিয়াল পেজ ছাড়াও ফেসবুকে একই নামে একাধিক পেজ আছে। ফলে নানারকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানিকর।

তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামে ব্যক্তি উদ্যোগে কোন পেজ চালানো আইনসিদ্ধও নয়। তাই, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’ নামে যে পেজগুলো রয়েছে তাদের অ্যাডমিনদের যত দ্রুত সম্ভব তাদের পরিচালিত পেজের নাম পরিবর্তন করা বা মুছে ফেলা উচিত।

এর আগে গত বছর ৯ সেপ্টেম্বর অফিসিয়াল ফেসবুক পেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

৩ জেলায় নতুন ডিসি
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত…
  • ২০ আগস্ট ২০২৬
স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ২০ আগস্ট ২০২৬
বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মা…
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে
  • ২০ আগস্ট ২০২৬
কেল্লা বাবার মাজারে মিলল ১২ বস্তা টাকা, সোনা-রুপা ও বিদেশি …
  • ২০ আগস্ট ২০২৬