ঢাবি অধিভুক্ত ৭ কলেজের নতুন সমন্বয়ক প্রো-ভিসি অধ্যাপক মাকসুদ কামাল

০৫ জানুয়ারি ২০২১, ০৬:৩২ PM
অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল

অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল। সর্বশেষ সিন্ডিকেটে তাকে এই দায়িত্ব দেয়া হয়। এর আগে দায়িত্বটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের উপর ন্যস্ত ছিল।

সোমবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, ৪ জানুয়ারি উপাচার্য সাত কলেজের কার্যক্রম সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব উপ-উপাচার্যের (শিক্ষা) উপর অর্পণ করেছেন।

উল্লেখ্য, অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
  • ২০ আগস্ট ২০২৬