চবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারি ২০২১, ০৬:৪৬ PM

© টিডিসি ফটো

নানা কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে এক আনন্দ র‍্যালি বের করে নেতাকর্মীরা।

পরে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে র‍্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা। সেখানে বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্যায়, অপশক্তি ও মৌলবাদের বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা রাজপথে আছে ও থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন রিমন, সুমন নাছির, সাবেক সহ-সম্পাদক আল মামুন, সাবেক উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক হেমায়েত হোসেন হিমু, সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক সায়ন দাশ গুপ্ত প্রমুখ।

কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
  • ২০ আগস্ট ২০২৬