রাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারি ২০২১, ০৬:২১ PM

© টিডিসি ফটো

উৎসবমুখর পরিবেশে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় দিবসটি উপলক্ষে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে আনন্দ র‌্যালি শুরু করে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষ তখন নিরাপদে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য রাবি শাখা ছাত্রলীগ কাজ করে যাবে। জননেত্রীর বিশ্বস্ত সদস্য হয়ে আমরা সর্বদা এগিয়ে যাবো।’

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়াও বিকেল ৪টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের আলোচনা সভায় অংশগ্রহণ করেন শাখা ছাত্রলীগের নেতকর্মীরা। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
  • ২০ আগস্ট ২০২৬