ওয়াশিংটনে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন কমিটি

০৪ জানুয়ারি ২০২১, ১০:৪৩ AM
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাবি প্রাক্তন ছাত্র অ্যালামনাই ফোরামের নতুন দুই শীর্ষ নেতা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাবি প্রাক্তন ছাত্র অ্যালামনাই ফোরামের নতুন দুই শীর্ষ নেতা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন ছাত্র অ্যালামনাই ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে শতরূপা বড়ুয়া ও সাধারণ সম্পাদক হিসেবে ইসরাত সুলতানা মিতা নির্বাচিত হয়েছেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শতরূপা বড়ুয়া ‘ভয়েস অব আমেরিকায়’ কর্মরত রয়েছেন। আর ইসরাত সুলতানা মিতা অণুজীববিজ্ঞানী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ সেশনে দুই বছর মেয়াদী পাঁচ সদস্যের বোর্ডের অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি মন্টগোমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আব্দুল কাইউম খান, যুগ্ম সম্পাদক ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার ‘ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’ এর স্টাফ সায়েন্টিস্ট নাজমুল হক রনি।

শতরূপা বড়ুয়া জানান, আগামী দুই বছর সংগঠন হিসেবে ফোরামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২১ সাল। বছরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর বলে উল্লেখ করেন তিনি।

পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরে মাঝামাঝি, বলছে স…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬