চবিতে টেকনাফ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি

০৩ জানুয়ারি ২০২১, ০৯:৫৭ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)-এর ২০২০-২১ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) নির্বাচনী ফল ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচনী দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী।

এসোসিয়েশনের প্যাডে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক ঘোষণায় ২০২০-২০২১ সেশনের জন্য সভাপতি হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাইফুল্লাহ মানছুর এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী হেলাল উদ্দীনের নাম প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই চুসাট সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করে আসছে, যা চুসাটের উপদেষ্টাবৃন্দ সরাসরি পর্যবেক্ষণ করেন। এবার বিগত মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পেছানো হয়।

পরবর্তীতে ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির প্রতিটির বিপরীতে একজনের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় গঠিত নির্বাচন কমিশন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির বিপরীতে এই দুজনকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে গড়ে ওঠা চুসাট প্রতিবছর প্রাণবন্ত আনন্দভ্রমণ, ইফতার মাহফিল আয়োজন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা, চট্টগ্রামের হাসপাতাগুলোয় টেকনাফসহ বিভিন্ন এলাকার রোগীদের জন্য রক্তদানের মতো কার্যক্রম সম্পন্ন করে থাকে।

টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছেন যারা চুসাটের বিভিন্ন ইভেন্টে অংশগ্রণের মাধ্যমে চবির বুকে রচনা করে একখণ্ড টেকনাফের। সামনের দিনগুলোয় সুশিক্ষিত ও মাদকমুক্ত টেকনাফ গড়ার লক্ষে আরো বেশি সক্রিয় ভূমিকা পালনের কথা জানান চুসাটের নীতিনির্ধারকমহল।

ইতালিতে কনসার্টে গিয়ে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ…
  • ২০ আগস্ট ২০২৬
৩ জেলায় নতুন ডিসি
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত…
  • ২০ আগস্ট ২০২৬
স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ২০ আগস্ট ২০২৬
বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মা…
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে
  • ২০ আগস্ট ২০২৬