হাফ ভাড়া দেয়ায় মারধরের শিকার চবির দুই শিক্ষার্থী

০১ জানুয়ারি ২০২১, ০৮:৪৯ PM
প্রধান ফটক তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান ফটক তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

হাফ ভাড়া দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাসের চালক ও হেল্পারের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে অবরোধ স্থগিত করেন তারা।

জানা গেছে, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র অমিত মাহমুদ রাফি ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. রবিন দ্রুতযান বাসে ক্যাম্পাসে আসছিলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে হাফ ভাড়া দিতে গেলে সেটি না নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বাসের হেল্পার। পরে বাসের চালক ও হেল্পার মিলে ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, বাস ভাড়া দেয়া নিয়ে হাতাহাতি হয়েছে। পুলিশসহ বাসের হেল্পার এবং ড্রাইভারদের সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীরা বসে বিষয়টা সমাধান করবে।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর গ্রেপ্তার
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬