ক্যাম্পাসে প্রবেশ করতে চাওয়ায় থানায় দেয়া হয়েছে ঢাবি শিক্ষার্থীদের

৩১ ডিসেম্বর ২০২০, ১০:৩৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় দিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে বৈধ পরিচয়পত্রসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ছিলেন। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঐতিহ্যও এসময় ঘটনাস্থলে ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ। তিনি বলেন, রাতে আটকদের মধ্যে একজন পুলিশের স্টিকার লাগানো মোটরসাইকেল নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্য তাকে থামায়। তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তার পরিচয় নিশ্চিত করলে তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে রাকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘ভ্যালিড আইডি কার্ড থাকার পরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়া হয়েছে। দু’জন মেয়ে শিক্ষার্থীসহ পাঁচজনকে থানায় নিয়ে হাজতে ঢোকানো হয়েছে। আমরা পরিচয় দিলেও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে পুলিশ। এমনকি তারা আমাদের গায়ে হাতও তুলেছে। ঢাবি প্রক্টরও আমাদের সাথে অসদাচরণ করেছে।’

জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পুলিশের সাথে একটু ভুল বোঝাবোঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমি গিয়ে পুলিশকে বুঝিয়ে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনি।’

কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
  • ২০ আগস্ট ২০২৬