পদত্যাগ করেছেন রাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

৩১ ডিসেম্বর ২০২০, ০২:১৪ PM
অধ্যাপক ড. এম এ বারী ও লোগো

অধ্যাপক ড. এম এ বারী ও লোগো © ফাইল ছবি

অবশেষে শারীরিক অক্ষমতার কথা বলে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৫০৫তম সিন্ডিকেটে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম।

তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী গতকাল পদত্যাগ করেছেন। আজ জরুরি সিন্ডিকেট সভায় সেটি গৃহীত হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক অসদারচণ করেছেন।

এরপর গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে রেজিস্ট্রারের উপস্থিতি ও মন্ত্রণালয়ের নির্দেশনার পরও তাকে অব্যাহতি না দেওয়ায় শিক্ষকদের তোপের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। শিক্ষকদের বিরোধিতার মুখে একপর্যায়ে তিনি সভা স্থগিত করেন। এরপর থেকে নিজ দফতরে আসেননি অধ্যাপক এমএ বারী।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর গ্রেপ্তার
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬