থার্টি ফার্স্ট নাইটে লকডাউন থাকবে জাবি

৩০ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে (থার্টি ফার্স্ট নাইট) লকডাউনে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে ‘উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত’ ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় লকডাউন থাকবে।

ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফুটানো, মিছিলসহ যেকোনো ধরনের অনভিপ্রেত আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ ও গেট সংলগ্ন দোকানপাট বন্ধ করতে হবে।

ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন এবং পুলিশি টহল থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ের তদারকি করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
  • ২০ আগস্ট ২০২৬