টিএসসিতে গাছ কাটা, পাঁচ বছরের পুরনো ছবিতে বিভ্রান্তি

২৮ ডিসেম্বর ২০২০, ১০:২৮ AM
ঝড়ে ভেঙে পড়া গাছটির ছবি নিয়ে বিভ্রান্তি নেটিজেনদের মাঝে

ঝড়ে ভেঙে পড়া গাছটির ছবি নিয়ে বিভ্রান্তি নেটিজেনদের মাঝে © সংগৃহীত

ক্যাম্পাসে গাছ কাটা (গাছ উজার করা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে একটি সংবেদনশীল বিষয়। সম্প্রতি ঢাবির টিএসসির বাইরে গাছ কেটে ফেলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল। ভাইরাল হওয়া ছবিটি দেখার পর থেকেই ফের আলোচনা সমালোচনা শুরু হয়েছে গাছ কাটা নিয়ে। এদিকে, টিএসসি ভেঙে নতুন আদলে গড়ার কথা উঠে আসে গণমাধ্যমে। সেই উদ্দেশ্যেই নাকি গাছ কাটা হচ্ছে বলে একটা পক্ষ মনে করছে।

তবে সরেজমিন দেখা যায়, সম্প্রতি টিএসসি ও এর আশেপাশের এলাকায় কোনো গাছ কাটা পড়েনি। তাহলে কোথা থেকে এলো এই ছবি?

জানতে চাইলে টিএসসির কর্মকর্তারা জানান, ছবিটি বছর পাঁচেক আগের। এক রাতের ঝড়ে একটি বড় গাছের উপরের অংশ ভেঙে পড়ে। ভাগ্য ভালো তখন সময়টা রাতের বেলা হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


টিএসসির পরিচালক আলী আকবর বলেন, ঘটনার পরের দিন সকালে রাস্তার পাশে নিয়ে বড় অংশগুলো কেটে ছোট টুকরা করা হচ্ছিল। তখন কেউ ছবি তুলেছিল। সেই ছবি কিছু দিন আগে আবার ফেসবুকে আসে। যেটা সবার মধ্যে বিভ্রান্তি তৈরি করে।

ছবিটি ভালোভাবে লক্ষ করলে দেখা যায়, গাছের ভাঙা অংশ পড়ে টিএসসির বাইরের দিকের দেয়াল ভেঙে গেছে। কিন্তু সেখানে দেখা গেল, দেয়াল অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে।

টিএসসির উপদেষ্টা ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমরা টিএসসিকে আরও পরিবেশবান্ধব করার চেষ্টা করে যাচ্ছি। আমরা মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহায়তায় সাভার থেকে মাটি এনে টিএসসির সামনের অংশে দুর্বাঘাস লাগিয়েছি। বাইরের দেয়াল ভঙ্গুর অবস্থায় ছিল। আমি দায়িত্ব নেয়ার পরে এসেই দেয়াল সংস্কার করি।

ঢাবির বাংলা বিভাগের এই অধ্যাপক আরো বলেন, আমরা পরিবেশকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। সেইখানে গাছ কেটে ফেলার কোনো প্রশ্নই ওঠে না।

জানা যায়, গত কয়েক বছরে ক্যাম্পাসের বেশ কয়েকটি বড় গাছ ঝড়ে ভেঙে পড়ে যায়। এর মধ্যে লাইব্রেরির সামনের ভেঙে পড়া গাছটি এখনো বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের মনে বিরহের রেখা টেনে যায়। অন্যদিকে, মেট্রোরেলের কারণে টিএসসি থেকে বাংলা একাডেমির দিকে যেতে রোডের দুই পাশ থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬
পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি, বলছে …
  • ২০ আগস্ট ২০২৬