ঢাবি ছাত্র সিয়ামের আত্মহত্যা, কারণ খুঁজছে সবাই

২৭ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ PM
তৌহিদুল ইসলাম সিয়াম

তৌহিদুল ইসলাম সিয়াম © ফেসবুক থেকে সংগৃহীত

নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র। প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রের নাম তৌহিদুল ইসলাম সিয়াম। আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকালে ওই ছাত্রের গ্রামের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে হতাশা থেকেই ওই ছাত্র আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে ধারণা করছেন তার সহপাঠীরা। তবে আত্মহত্যার সুনির্দ্দিষ্ট কোন কারণ বলতে পারেনি নিহতের পরিবারের সদস্যরা। 

আবদুল্লাহ বায়েজিদ তপু নামে নিহতের সহপাঠী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিয়াম খুবই শান্তশিষ্ট ছিলেন। আত্মহত্যা করবেন তা কোনোভাবেই আমরা বুঝতে পারিনি। গত রাতে তাকে ফেসবুকে একটিভ দেখেছি আর আজ ভোরে সে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে না উঠায় দুপুরের দিকে সিয়ামের মা রুমে নক কররে না খুলায় পরে দরজা ভেঙ্গে দেখে সে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ বলা যাচ্ছে না। তবে পরিবারের সদস্যরা তার ফোন আনলক করার চেষ্টা করছেন। ফোনের কললিস্ট, মেসেঞ্জারে হয়তো এ বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছু নিহতের এক সহপাঠী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নম্র-ভদ্র ছেলেটি এমন কাজ করবে ভাবতেই পারছিনা। গতকালকে আগের রাতে অপর এক বন্ধুর বাসায় আমরা একসাথে ছিলাম। আর আজ সকালে গলায় ফাঁস দিয়েছেন।

“শুনেছি কয়েকমাস আগে কোন মেয়ের সঙ্গে রিলেশন নিয়ে একটা সমস্যা ছিল। হয়তো সে করণে সে এটা (আত্মহত্যা) করে থাকতে পারে। তবে এসব বিষয়গুলো আমাদের সঙ্গে সে শেয়ার করতো না।”

আজ সন্ধ্যায় সিয়ামের চাচা মুকুল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, লাশ এখনও দাফন করা হয়নি। তবে আত্মহত্যার সুনির্দ্দিষ্ট কোন কারণ পাওয়া যায়নি।

ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়ামুল নাসের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি তার আত্মহত্যার খবর পেয়েছি। কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি। যার কারণে আত্মহত্যার পেছনের কারণ জানিনা।

সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক এই শিক্ষার্থীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জের হিজলা গ্রামে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬
পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি, বলছে …
  • ২০ আগস্ট ২০২৬