টিএসসির সংস্কার নিয়ে অনলাইনে মতামত চাইল ঢাবি

২৫ ডিসেম্বর ২০২০, ১০:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভেড়ে নতুন রূপে গড়ার যে উদ্যোগ নেয়া হয়েছে তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ‘প্রত্যাশা, মতামত ও সুপারিশ’ জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর সার্বিক উন্নয়ন ও সম্প্রসারনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টিএসসির সার্বিক উন্নয়ন ও সম্প্রসারনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা যাচ্ছে।

এতে জানানো হয়, আগামী ২ জানুয়ারির মধ্যে https://forms.gle/GnfMKXKS1NBVZGND7 এই ওয়েবলিংকে গিয়ে মতামত দেয়ার পাশাপাশি এ বিষয়ক সুপারিশ জানানো যাবে।

এর আগে টিএসসি সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়। যেহেতু টিএসসি ছাত্র ও শিক্ষকদের কেন্দ্র, তাই আমরা টিএসসি ভবনকে আধুনিক পদ্ধতিতে নতুন করে গড়তে চাই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে যুগোপযোগী ও দৃষ্টিনন্দন রূপ দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, টিএসসির বিষয়টি প্রধানমন্ত্রী দেখভাল করছেন এটা সত্য। দেখভাল মানে তিনিই নির্দেশনা দিয়েছেন।

পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরে মাঝামাঝি, বলছে স…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬