রাবিতেও হল বন্ধ রেখে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা

২১ ডিসেম্বর ২০২০, ০৪:০৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের আটকে থাকা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ জানুয়ারি থেকে এই পরীক্ষাগুলো নেয়া হবে। তবে পরীক্ষা হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্বে সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্পতম সময়ের মধ্যে এই পরীক্ষা শেষ করার সুপারিশ করা হয়েছে।

ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নেবেন। পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। আর ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

কোভিড-১৯ সংক্রমণজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই সভায় শুধুমাত্র অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক ও গ্রন্থাগারিক এবং নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন। অধ্যাপক ক্যাটাগরি ও চ্যান্সেলর মনোনীত সদস্যরা ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় অংশ নেন।

‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতায় চলে যাওয়া সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন আম…
  • ২০ আগস্ট ২০২৬
‘ওয়ান সেলুন’ ও ‘হট স্টোন স্পা’ থেকে একে একে ধরা হলো ৫৩ নারী…
  • ২০ আগস্ট ২০২৬