ইউজিসির সফট লোন: রাবিতে আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর

২০ ডিসেম্বর ২০২০, ১০:১০ PM

© ফাইল ফটো

করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস কিনতে সুদবিহীন 'সফ্ট লোন' দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

গত ৯ ডিসেম্বর কমিশনের ফাইন্যান্স কমিটির ৫৪৪তম সভার সুপারিশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫০৩তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সফ্ট লোন দেয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়। আজ রবিবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক ও সফট লোন সংক্রান্ত কমিটির সভাপতি সাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রতিবেদকের হাতে এসেছে।

বিজ্ঞপ্তিতে আগে থেকে তালিকাভুক্ত যেসব শিক্ষার্থী সফট লোন নিতে আগ্রহী তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

স্মার্ট ডিভাইস ক্রয়ের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের সুদ বিহীন ৮ হাজার টাকা করে দেয়া হবে। এই লোনের আওতায় আসতে ইতোপূর্বে বিভাগ কর্তৃক ইউজিসিতে প্রেরিত অসচ্ছল শিক্ষার্থীদের তালিকায় সফ্ট লোন নিতে আগ্রহী শিক্ষার্থীর নাম আছে কিনা তা বিভাগ কর্তৃক নিশ্চিত হয়ে সুপারিশ থাকতে হবে।

এতে লোন পরিশোধের পদ্ধতিতে বলা হয়েছে, সুদবিহীন এই লোনের অর্থ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যায়নকালীন সময়ে চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট লোনের অর্থ পরিশোধ না করলে শিক্ষার্থীদের কোন ট্রান্সক্রিপ্ট বা মূল সনদ ইস্যু করা হবে না।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৮০০ শিক্ষার্থীরা এ লোন পাবেন।

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
  • ২১ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রান্সফার দাবি প্রাথমিকের নতুন শিক্ষকদের, যা বললে…
  • ২১ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এবার গ্রেপ্তার বিএআরসির কর্…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, পিছিয়ে পড়ছে গলাচিপার চরাঞ্চলের …
  • ২১ অক্টোবর ২০২৬
বরিশালে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন বাইসাইকেল ও পোশাক
  • ২১ অক্টোবর ২০২৬
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক
  • ২১ অক্টোবর ২০২৬