রাবি উপাচার্যের হাতে দুই বাসের চাবি তুলে দিলেন ভারতীয় উপ-হাইকমিশনার

১৫ ডিসেম্বর ২০২০, ০৫:২৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের হাতে বাসের চাবি তুলে দেন ভারতীয় উপ-হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের হাতে বাসের চাবি তুলে দেন ভারতীয় উপ-হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। © টিডিসি ফটো

বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ ভারতীয় উপ-হাইকমিশনের দেওয়া দুটি টাটা কোম্পানির বাস উপহার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গত ৭ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ে লাল-সাদা রংয়ের দুটি বাস পাঠানো হয়। আজ তা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনগণের পক্ষে উপহার হিসেবে টাটা কোম্পানির ৫২ সিট বিশিষ্ট দুটি বাসের চাবি বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহানের হাতে তুলে দেন ভারতীয় উপ-হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাসহ শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬