চবিস্থ পটিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি রবিন, সম্পাদক সিফাত

১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'পটিয়া স্টুডেন্টস ফোরাম' এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আগামী একবছরের জন্য ফোরামের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন রাশেদ মোশাররফ রবিন এবং তোফাজ্জল হোসেন সিফাত।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) এক সাধারণ সভায় উপদেষ্টামন্ডলীর অনুমোদনবলে আংশিক এই কমিটি গঠন করা হয়। এসময় উপদেষ্টামন্ডলীর সদস্য মোশাররফ হোসেন আদিব, পার্থ প্রথিম দাশ এবং সাজিদুল সুমন উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে সভাপতি মনোনিত হওয়া রবিন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সিফাত ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের মোহাম্মদ আরমান ও ইসলামিক স্টাডিজ বিভাগের আহমদ রেজা অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাংবাদিকতা বিভাগের মোহাম্মদ আনিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইয়াসমিন আখতার আঁখি মনোনিত হয়েছেন। তারা সবাই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সভাপতি পদে মনোনিত হওয়া রবিন এক প্রতিক্রিয়ায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যকহারে পটিয়া শিক্ষার্থীদের চান্স পাওয়া নিশ্চিত করতে পটিয়ার প্রতিটি স্কুল কলেজে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে।

সাধারণ সম্পাদক সিফাত নবীনদের নিয়ে কাজ করার কথা জানিয়ে বলেন, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা কাজ করে যাব। সদস্যদের নিয়ে সংগঠনকে আরও বেশি গতিশীল করব।

খাবার-পানি থেকেও রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় ক…
  • ২০ আগস্ট ২০২৬
মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬